শিরোনাম
রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুরাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু

অভিষেক টেস্টে প্রথম বলে রবিনের ডাক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান জাতীয় ক্রিকেট লিগে দারুণ ফর্মে ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদমান ইসলাম চোট পাওয়ার কারণে জাতীয় দলে অভিষেক হয় তার। কিন্তু এই ক্ষণটি যত তাড়াতাড়ি পারেন, ভুলে যেতে চাইবেন তিনি।

জোহানেসবার্গে টস জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়। রবিন ছিলেন স্ট্রাইকে। বোলিং করতে আসেন কাগিসো রাবাদা। তার বল রবিনের থিক এজ হয়ে গালিতে ইয়ানসেনের হাতে ধরা পড়ে। অভিষেকে প্রথম বলেই আউট, কোনো রান না করে।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবশেষ এমন কিছু দেখা গিয়েছিল ২০২১ সালে। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ব্যাটার আবদুল মালিক প্রথম বলেই উইকেট হারান। অভিষেক টেস্টে প্রথম বলে আউট হওয়ার তালিকায় আছেন আরও দুজন। ১৯৯২ সালে ডারবানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক এবং ২০০১ সালে কিংসটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এই অবাঞ্ছিত কীর্তি গড়েন।

একই সঙ্গে রাবাদাও বিরল এক কীর্তিতে ভাগ বসালেন। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে কোনো টেস্ট ম্যাচের প্রথম বলে উইকেট নিলেন তিনি। এর আগে ১৯০৭ সালে বার্ট ভোগলার ইংল্যান্ডের বিপক্ষে, ২০০১ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড ও ২০১০ সালে ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে ফিরিয়ে এই কীর্তি গড়েন ডেল স্টেইন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: