শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামগঞ্জে ইটভাটা শ্রমিক হত্যা মামলার রহস্য উন্মোচন, দুই আসামি গ্রেপ্তার

‎ রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর এক ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। বিশেষ অভিযানে মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ‎পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাত ৮টা থেকে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমনন্দী এলাকায় একটি ধানক্ষেতে আব্দুর রহমান ওরফে মিন্টু (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। 

পরে লাশ গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলেই ফেলে রাখা হয়। নিহত মিন্টুর বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার চর মটুয়া এলাকায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎
‎রামগঞ্জ থানায় পুলিশ  তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়পুর থানার সহযোগিতায় পরিচালিত অভিযানে লক্ষ্মীপুরের রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার দুই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোস্তফা ওরফে হৃদয় (২৯) এবং মো. সুমন (২৩)। তারা উভয়েই নোয়াখালীর সুধারাম উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের বাসিন্দা।
‎
‎গ্রেপ্তারের সময় আসামিদের দেহ তল্লাশি করে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি এ-১৫ স্মার্টফোন এবং একটি মাইক্রোনেক্স এমএক্স-৫৫ বাটন ফোন রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এনউব

আসামি গ্রেপ্তার

শেয়ার করুন: