শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, এসআই ক্লোজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. জোবায়ের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে।

রোববার (৭ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের মারা যান। সন্ধ্যায় তার মরদেহ বন্দরে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর থানার সামনে অবস্থান নেন এবং ঘটনার বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।

নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পাশাপাশি একটি স্থানীয় প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে ছিনতাইকারীদের হামলার শিকার হন জোবায়ের। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর জোবায়েরের বাবা জাহাঙ্গীর বন্দর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। এমনকি দায়িত্বরত এক এসআইয়ের বিরুদ্ধে মামলা নিতে অর্থ দাবি করার অভিযোগও ওঠে। স্থানীয় এক বাসিন্দা জানান, মামলা রেকর্ডের জন্য জোবায়েরের বাবার পরিচিত একজনের কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল বলে তারা শুনেছেন। টাকা না দেওয়ায় সে সময় মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

কুড়িগ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে প্রেমিক আটক

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

ছুরিকাঘাতে মৃত্যু

শেয়ার করুন: