গফরগাঁওয়ে হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক ফান্ডেশনের পরিচালক ও ইয়ুথ ফোরাম বাংলাদেশের সদস্য নাদিমুল হকের নেতৃত্বে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বর হতে প্রজ্জ্বলিত মশাল হাতে নিয়ে মিশিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন, শহীদ জিয়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস ফরাইজী, ছাত্রনেতা মেহেদী হাসান শাওন, এইচ. এম ইয়াসিনুল আরাফাত (নিষাদ), সাদেক হাসান মনি, রেজাউল, খাইরুল ও রুমি প্রমূখ।
ভোরের আকাশ/এসএইচ