শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি প্রার্থী ডা.সাদিক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে ২২ হাজার ৫৯৩ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ কৃতজ্ঞতা জানান।

ফেসবুক পোস্টে ডা. সাদিক লেখেন, 'প্রিয় সাদুল্লাপুর-পলাশবাড়ীবাসী, আসসালামু আলাইকুম। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ১,৩৯,৮৬৪ (এক লক্ষ উনচল্লিশ হাজার আটশত চৌষট্টি) ভোট পেয়ে আমি নির্বাচিত হতে পারিনি। যারা আমাকে ভোট দিয়েছেন, দলের নেতা-কর্মী, সাধারণ মানুষ, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সহপাঠী ও চিকিৎসক সমাজ—যারা নিঃস্বার্থ ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন, সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনগণের রায়ের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। আমার নিষ্ঠা, সততা ও আন্তরিকতা দিয়ে এলাকার অবহেলিত ও অনুন্নত জনগণের জন্য কাজ করতে চেয়েছিলাম—সেই অপূর্ণতা রয়ে গেল।'

এ বিষয়ে ডা. সাদিক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ই চূড়ান্ত। তিনি জনগণের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে মেনে নিচ্ছেন এবং ভবিষ্যতেও সাদুল্লাপুর–পলাশবাড়ীবাসীর পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচন শেষ হলেও জনগণের সঙ্গে তার সম্পর্ক ও দায়বদ্ধতা শেষ হয়নি। মানুষের যে আস্থা ও ভালোবাসা তিনি পেয়েছেন, তা তার রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

এদিকে, পরাজয়ের পরও তার এই রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক বার্তা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মতে, ডা. সাদিক একজন সৎ, যোগ্য ও ত্যাগী নেতা। সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান ও পেশায় চিকিৎসক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা সেবা ও সহযোগিতায় তার ভূমিকা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থী ডা. সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট। তাকে পরাজিত করে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। ফলে ২২ হাজার ৫৯৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন লেবু।

আসনটিতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় স্থানে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী এটিএম আওলাদ হোসাইন পলাশ পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মোট বৈধ ভোট ৩ লাখ ১২ হাজার ৫৯৯ এবং বাতিল ভোট ৭ হাজার ৪৫০। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ২০ হাজার ৪৯, যা ৬৩ দশমিক ২৩ শতাংশ। এছাড়া ‘হ্যাঁ-না’ ভোটে হ্যাঁ পড়েছে ২ লাখ ১১ হাজার ৫৪ এবং না ৮১ হাজার ৩৯।

সাদুল্লাপুর–পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫। পোস্টাল গণনা কেন্দ্রসহ ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/এনএস

বিএনপির প্রার্থীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: