শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ডাইল করিম’ অস্ত্রসহ গ্রেফতার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিশেষ অভিযানে অস্ত্র, খুন, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ মোট ২৩ মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ করিম ওরফে আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’ (৪৩) গ্রেফতার হয়েছেন। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে নগরীর হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত করিম ওই এলাকার মৃত জাহাঙ্গীর প্রকাশ শাহজাহানের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনারের নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই খালিদ হাসান তন্ময়, এএসআই রিগান চাকমাসহ পুলিশের একটি বিশেষ টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ‘ডাইল করিম’ নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধচক্র নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে ২০২৪ সালের একটি গুরুত্বপূর্ণ মামলায় তার বিরুদ্ধে দাঙ্গা, হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরক আইনে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

সৌরভের জোড়া গোলে ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান

এছাড়া ২০১১ সাল থেকে ২০২০ সালের মধ্যে দায়ের হওয়া অন্তত ২১টি মাদক মামলায় তিনি এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

ভোরের আকাশ/এনউব

ডাইল করিম’

শেয়ার করুন: