শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাবিপ্রবির ১০ শিক্ষক পেলেন বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১০ জন শিক্ষক গবেষণা ও উপস্থাপন দক্ষতার স্বীকৃতি হিসেবে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে  হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানান, রোববার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত ‘অ্যানুয়াল রিসার্চ রিভিউ ওয়ার্কশপ এন্ড বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি’ অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্যা পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরটি পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন কৃষি অনুষদ থেকে এনটোমোলজি বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মোহিদুল হাসান, এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।

এছাড়া কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সহকারী অধ্যাপক রনি টোটা, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, মৎস্য অনুষদ থেকে প্রফেসর ড. জামানাতুল ফেরদৌসী, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ভেটেরিনারি ও প্রাণিসম্পদ অনুষদ থেকে প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম পুরস্কার পেয়েছে।

এ দিকে বিজ্ঞান অনুষদ থেকে সহকারী অধ্যাপক এ. এস. এম. আবু সাঈদ এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ থেকে প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন (লাকি) পুরস্কার পেয়েছেন।

গবেষণার মান, উপস্থাপনার দক্ষতা ও শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতের গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং গবেষণা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

ভোরের আকাশ/এসএইচ

বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড

শেয়ার করুন: