শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারী সদরকে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা গড়ার ঘোষণা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, নিকাহ রেজিস্ট্রার ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ। 

বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম নুরুল আমিন শাহ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম ও নটখানা জামে মসজিদের ইমাম রমজান আলী।

ওয়ার্ল্ড ভিশনের শিশু ফোরামের সদস্য ঝুমা আক্তার ও কবীর হাসান সোহাগ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আয়োজক সংস্থার টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান।

আয়োজকরা জানান, বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে জরিপ পরিচালনা, সচেতনতামূলক কার্যক্রম, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন এবং ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা ১৬টি বাল্যবিবাহ বন্ধ করেছি এবং ৫৪ জন শিশুকে পুনরায় বিদ্যালয়মুখী করেছি। আমরা চাই, এই উপজেলায় আর একটি বাল্যবিবাহও না হোক এবং কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। এজন্য আজ থেকে সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে নিজের বাল্যবিবাহ ঠেকানোর অভিজ্ঞতা তুলে ধরেন অনন্যা দাস। বিদ্যালয় থেকে ঝরে পড়ার পর পুনরায় স্কুলমুখী হওয়া নিক্সন ইসলামও তার অভিজ্ঞতা বিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, ‘বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ার কুফল সম্পর্কে আমরা সবাই জানি। পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলেই শিশুদের বাল্যবিবাহ, শিশু শ্রম ও ঝরে পড়া থেকে রক্ষা করা সম্ভব।’

তিনি বলেন, ‘আজ আমরা অঙ্গীকার করছি নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ার ক্ষেত্রে শূন্যের কোটায় নিয়ে যেতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

আরও পড়ুন

গোবিন্দগঞ্জে অনিয়মের অভিযোগে মডার্ন ক্লিনিক সিলগালা

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোরের আকাশ/রই


 

মুবাশ্বিরা আমাতুল্লাহ

শেয়ার করুন: