শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালন

‎ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

যথাযোগ্য মর্যাদায় তাড়াইলে সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‎‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।
‎
‎শনিবার (৩ জানুয়ারি) সকালে  তাড়াইল  উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও তাড়াইল থানা ওসি তদন্ত মোঃ শ্যামল মিয়া।

এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমাজসেবাকর্মী, সংবাদকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, ইতিমধ্যে তাড়াইল উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ৯,৮৯৮ জনকে বয়স্ক ভাতা, প্রতি মাসে ৬৫০ টাকা, বিধবা ভাতা ৪৫৬৫ জন, প্রতিমাসে ৬৫০ টাকা, প্রতিবন্ধী ভাতা, ৫১৬৫ জন, প্রতি  মাসে ৯০০ টাকা করে নগদ অর্থ প্রদান করে আসছেন। তাছাড়া ৫৯ জনকে ঋণের চেক প্রদান করবেন বলে জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। এছাড়াও তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার শীতার্তদের মাঝে উপজেলা সভাকক্ষে ১০০ কম্বল বিতরণ করেন।

ভোরের আকাশ/এসএইচ
 

তাড়াইলজাতীয় সমাজসেবা দিবস

শেয়ার করুন: