সীতাকুণ্ড আইনজীবি কল্যাণ সমিতির স্মরণসভা ও ইফতার মাহফিল

সীতাকুণ্ড আইনজীবি কল্যাণ সমিতির স্মরণ সভা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪ ঘটিকায় নগরীর জিইসি মোড়স্থ হোটেল জামান (ইফকো কমপ্লেক্স) এই স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আবুল হাসান সাহাব উদ্দিন এর সভাপতিত্বে উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন চৌধুরী এর সঞ্চালনায় এই স্মরণ সভা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মো. সরোয়ার আলম, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মহিউদ্দিন হাশেমী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হুসাইন মুহাম্মদ আশরাফুদ্দীন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজাদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আশরাফুর রহমান, অ্যাডভোকেট কাজী মো. শাহেদ চৌধুরী, অ্যাডভোকেট মো. আতিকুল মন্নান জামশেদ এবং প্রয়াত প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট খালেদ শাহ নেওয়াজ ও প্রয়াত নবীন আইনজীবি অ্যাডভোকেট ফয়সাল আহমদের পরিবারের সদস্যরা স্মরণ সভা-দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাসান সাহাব উদ্দিন বলেন, প্রতি রমজানের ধারাবাহিকতায় এবারও সীতাকুণ্ডের আইনজীবিদের ইফতার অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছে। তবে গতবারের ইফতারে উপস্থিতিসহ সার্বিক সহযোগিতায় ছিলেন এমন দু‘জন বিজ্ঞ আইনজীবিকে আমরা হারিয়েছি। আমি এই দু‘জন বিজ্ঞ আইনজীবির আত্মার মাগফেরাত কামনা করছি।
সীতাকুণ্ড আইনজীবি কল্যাণ সমিতির অগ্রযাত্রায় মরহুম খালেদ শাহনেওয়াজ এর অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা একজন নিষ্ঠাবান সংগঠককে হারিয়েছি। পেশাগত ব্যস্ততার মাঝেও এমন অনুষ্ঠান আয়োজনে যারা সার্বিক সহায়তা রেখেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও সমিতির সকল কর্মসূচিতে আপনাদের আন্তরিক সহায়তা থাকবে এমন প্রত্যাশা করছি।
ভোরের আকাশ/ র.ই