শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় দুই বোট থেকে মোট ২২ জন পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর)  বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশিতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে শুল্ক-কর ফাঁকি দিয়ে বহনকৃত প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। সঙ্গে ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করে জাহাজে তোলা হয়।

অভিযানের ধারাবাহিকতায় একইদিন রাত ১২টার দিকে একই এলাকায় আরেকটি ফিশিং বোট তল্লাশি করা হয়। এসময় মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১,২০০ পিস বার্মিজ লুঙ্গি জব্দ করা হয়। এ ঘটনায় ১১ জন মায়ানমার জাতীয়তার পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড বরাবরের মতো ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ভোরের আকাশ/এসএইচ

সেন্টমার্টিনপাচারকারী আটক

শেয়ার করুন: