শ্রীপুরে শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি ও সংবর্ধনা
গাজীপুরের শ্রীপুরে জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটরিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান।
জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেঘনা গ্রুপের সিনিয়র জি. এম জনাব মোস্তাফিজুর রহমান রোমান, জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কারী সিরাজুল ইসলাম আহমদ, কেওয়া তমির উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. শামীম আহম্মেদ এবং বিশিষ্ট সমাজসেবক মো. মোজাম্মেল হক মন্ডল।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/এসএইচ