শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন (৪৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার আব্দুস সালামের ছেলে।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকায় অভিযান চালায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা। এই সময় টিকেট কালোবাজারি রিপনকে (৪৫) আটক করা হয়। পরে তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটের মূল্য ১ হাজার ২১৫ টাকা।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনা করে গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটক রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

কিশোরগঞ্জকালোবাজারি আটকট্রেনের টিকিট

শেয়ার করুন: