শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে পথচারীকে অপহরণের চেষ্টা, আটক ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২ জানুয়ারি ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে এক পথচারীকে জনবহুল রাস্তা থেকে  অপহরণের চেষ্টাকালে গণধোলাই দিয়ে দুইজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতদের কাছ থেকে একটি মাইক্রোবাস, এক জোড়া হ্যান্ডকাপ ও পুলিশের ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মোড়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন: সুমন মিয়া (৪২), সে শরিয়তপুর জেলার নড়িয়া থানাধীন উপশী গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে ও হাছান মোহাম্মদ হৃদয় (২৮) গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন ফলাপাটুয়া দক্ষিণপাড়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার ফুটওভারব্রিজের নিচ থেকে এক পথচারীকে ৪–৫ জনের একটি দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় পথচারী ব্যক্তি চিৎকার করলে চলন্ত পথচারীরা লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসে। পরে তাদের জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে দলটিকে চ্যালেঞ্জ করে।

পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত দলটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পথচারী লোকজন ঘটনাস্থল থেকে মো. সুমন মিয়া ও হাসান মাহমুদ হৃদয় নামের দুইজনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে। এ সময় অভিযুক্ত দলের আরও ২-৩ জন পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, আটক দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আটককৃতদের কাছ থেকে একটি মাইক্রোবাস, এক জোড়া হ্যান্ডকাপ ও পুলিশের ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/নি. ব

সিদ্ধিরগঞ্জ

শেয়ার করুন: