শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হজ শেষে চট্টগ্রামে ফিরলেন ৩৭৮ যাত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে চট্টগ্রামের হজযাত্রীদের দেশে ফেরা শুরু হয়েছে। 

এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট বুধবার (৩ জুন) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী দেশে ফেরেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG136 দুপুর ১২টা ৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি অবতরণের মধ্য দিয়ে চট্টগ্রাম অঞ্চলের হজযাত্রীদের আনুষ্ঠানিক ফিরতি যাত্রা শুরু হয়।

হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে বিশেষ আয়োজন করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর আগত যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমানবন্দর কর্তৃপক্ষ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য বিভাগ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, হজযাত্রীদের নির্বিঘ্নে বিমানবন্দর ত্যাগ নিশ্চিত করতে আগাম বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। লাগেজ সংগ্রহ, ইমিগ্রেশন কার্যক্রম, স্বাস্থ্য পরীক্ষা এবং পরিবহন ব্যবস্থাপনায় অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। এছাড়া বয়স্ক ও অসুস্থ হজযাত্রীদের জন্য হুইলচেয়ার ও মেডিকেল সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলের অনেক হজযাত্রী দীর্ঘ যাত্রা শেষে দেশে ফিরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। তাঁদের স্বজনরাও বিমানবন্দরে এসে প্রিয়জনদের বরণ করে নেন। এ সময় বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজ মৌসুমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এছাড়া বিভিন্ন সংযোগ ফ্লাইটে আরও ৮২৬ জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সব মিলিয়ে চট্টগ্রাম অঞ্চল থেকে মোট ৫ হাজার ৫৭৪ জন হজযাত্রী চলতি বছর পবিত্র হজ পালন করেন।

হজ শেষে পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহ ধরে আরও বেশ কয়েকটি ফিরতি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করবে। এসব ফ্লাইটের মাধ্যমে অবশিষ্ট হজযাত্রীরা দেশে ফিরবেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত

সংশ্লিষ্টরা জানান, হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিমানবন্দর, এয়ারলাইনস, ইমিগ্রেশন, কাস্টমস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। ফলে ফিরতি যাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই


 

হজযাত্রীমো. ইব্রাহিম খলিল

শেয়ার করুন: