শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিষধর সাপের কামড়ে মো. নুর-মোহাম্মদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে রায়গঞ্জ উপজেলার সরাইদহ উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  নিহত নুর-মোহাম্মদ রায়গঞ্জ উপজেলার সরাইদহ উত্তরপাড়া গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা, শুক্রবার বিকেলে নুর-মোহাম্মদ পাশের বাড়ির একটি খামার বাড়িতে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সে খামারের গ‌র্তের ভেতরে হাত দিলে সেই গর্তে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে না পারলেও শিশুটির কান্নাকাটি ও শারীরিক অসুস্থতা দেখে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার এপেক্স হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর চাচা আব্দুল মালেক বলেন, খামারের মধ্যে হাত দেওয়ার সময় একটি সাপ নুর-মোহাম্মদের ডান হাতের কবজিতে কামড় দেয়। সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

শনিবারও খোলা থাকছে সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখা

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, সাপে কামড়ানোর পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিলো। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

এবিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, সাপের কামড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি আমরা জেনেছে। তবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে


ভোরের আকাশ/ইউএম

সাপের কামড়ে মৃত্যু

শেয়ার করুন: