শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিবির অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিবির অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ডিবির অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ মো. জিয়া দেওয়ান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়া থানার জিরাবো ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল আশুলিয়ার ফুলবাগান এলাকায় এসএএস প্যাকেজিং কারখানার ওয়েস্টেজ কার্টুন ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় নিজের অবস্থান জানান দিতে ও এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জিয়া দেওয়ান একটি অবৈধ বিদেশি পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার পারিবারিক কবরস্থানের পাশে একটি কলাগাছের গোড়া থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: