শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে : ডাঃ রফিকুল ইসলাম

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিগত আওয়ামীলীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।  একটা জাতিকে ধ্বংস করতে আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়।  তারা সে কাজটি করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটরিয়ামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিস্যৎ, তোমরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যত বড় অফিসারই হও না কেন, কোন প্রকার দুর্নীতির সাথে জড়াবে না।  যারা চাকুরী করে ঘুষ, খায় এসবের সাথে তোমরা যাবে না।  কোন রকম সন্ত্রাসী কার্যক্রমের ও মাদকের  সাথে জড়াবে না।

গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জিয়াউল করিম মোড়ল রিফাতের সভাপতিত্বে শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এসএম আব্দুল্লাহ্ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম মোড়ল, অ্যাডভোকেট আবু জাফর সরকার, অ্যাডভোকেট আহসান কবির, অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী ও শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

ধ্বংসআওয়ামী লীগশিক্ষা ব্যবস্থা

শেয়ার করুন: