শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর অভিযানে ট্রেনের ‘টিকিট কালোবাজারী’ আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সেনাবাহিনীর অভিযানে ট্রেনের ‘টিকিট কালোবাজারী’ আটক
সেনাবাহিনীর অভিযানে ট্রেনের ‘টিকিট কালোবাজারী’ আটক

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীর অভিযোগে হাকিমুল ইসলাম বাবু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  মঙ্গলবার রাতে সেনাবাহিনী ২৮ বীরের লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে রাত ৮ টার পর সেনাবাহিনী ও পার্বতীপুর রেলওয়ে থানাপুলিশের একটি চৌকস দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ স্টেশনের শহীদজিয়া রেল পার্কের ফ্লেক্সিলোড ব্যবসার আড়ালে কালোবাজারী করে আসছিলো বাবু। আটকের পর তার ব্যবহৃত মুঠোফোনে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাখা একাধিক টিকেটের অনলাইন কপিসহ হাতেনাতে আটক করে যৌথবাহিনী। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন রাত ১০ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবুকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও নগদ ১ শ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। 

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্লাটফরম পরিদর্শণ ছাড়াও ঢাকাগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন আভিযানিক দলের সদস্যরা।  আজ বুধবার (১১ জুন) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়। আটক হাকিমুল বাবু চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেল থানার ওসি ফখরুল ইনলাম। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: