শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে আজ  নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, শুধু খাল খনন কর্মসূচির উদ্বোধন নয়, দুস্হ- অসহায়দের মাঝে ব্ল্যাক বেঙ্গল  ছাগল বিতরণ এবং  প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন। 

এছাড়াও তিনি দিনাজপুরে বড় মাঠে সুধি সমাবেশে ভাষণের পাশাপাশি ইফতার মাহফিলেও অংশ নিবেন। আজ দিনব্যাপী তিনি দিনাজপুরে অবস্থান করবেন। সোমবার (১৬ মার্চ) সকালে   দিনাজপুর সার্কিট হাউজে ভোরের আকাশকে এ কথা জানান তিনি।

মন্ত্রী এ জে ড এম জাহিদ হোসেন বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে খালগুলো খনন করা হয়েছিল, বিগত কোন  সরকার সেগুলো সংস্কার বা পুনঃখননে দায়িত্ব পালন করেনি। অথচ দেশের কৃষিখাত ও অর্থনীতিতে এই খালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা বয়ে আনতে পারে।  

বর্তমান সরকার সেই কর্মসূচিই পুনর্জীবিত করছে। এই কর্মসূচিতে শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান নয়,অন্যান্য মন্ত্রী, এমপি,প্রশাসনিক কর্মকর্তা,কৃষক, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নিবে।

মন্ত্রী আরো বলেন,বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বেই জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ এবং কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাল খনন প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর করা সম্ভব এবং শুকনো মৌসুমে পানি ধরে রেখে সেচ সুবিধা নিশ্চিত করা যাবে। এতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশকে মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা করবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলে বৃক্ষরোপণের হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম। এই অঞ্চলে বৃক্ষরোপণের হার মাত্র ৮-৯ শতাংশ, যেখানে পরিবেশের ভারসাম্যের জন্য ২০-২৫ শতাংশ বনভূমি থাকা জরুরি। আমরা যদি দেশের সবুজ বিপ্লবকে সত্যিকার অর্থে সফল করতে চাই, তবে এ ধরনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। 

সেই ধারাবাহিকতার অংশ হিসেবে, আজ ১৬ মার্চ কাহারোলে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই মহৎ উদ্যোগের শুভ সূচনা করা হবে।' এর আগে শুক্রবার ১৩ মার্চ দুপুরে দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন পরিদর্শন করেন তিনি।

গতকাল রাতে  তিনি সার্কিট হাউজে এস এস এফ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এরপর  পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী,স্থানীয় এমপিরাসহ তিনি প্রধানমন্ত্রীর নানা- নানীর  জিয়ারতস্থল শেখ ফরিদ মডেল কবরস্থান এবং বড় পাঠে ইফতার ও সুধী  সমাবেশের মঞ্চ পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তরে ডা. জাহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আজ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই খাল খনন কর্মসূচির শুভ সূচনা হবে। একই সঙ্গে বাংলাদেশের ৫৩টি এলাকায় একযোগে এই কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, যেমন ফ্যামিলি কার্ড আমরা ১৪টি জায়গায় চালু করেছি, ঠিক একইভাবে খাল খনন কর্মসূচিও ১৬ মার্চ উদ্বোধন করা হবে। এর মূল উদ্দেশ্য খালের নাব্যতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশন সহজ করা।

 গতকাল রাতে প্রধানমন্ত্রীর সুধী সমাবেশের মঞ্চ ও জিয়ারত স্থল পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন , দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক. মো রফিকুল ইসলাম,পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, জৈষ্ঠ সহ-সভাপতি মো. মোকাররাম হোসেন,সাধারণ সম্পাদক বখতিয়ার  আহমেদ কচি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

কবর জিয়ারতঅধ্যাপক ডা.আবু জাফর মো. জাহিদ হোসেন

শেয়ার করুন: