গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে জিপিএ-৫ পেলেন ৮ ছাত্রী

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির ৯৮ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এবার বিদ্যালয়টি থেকে মোট ৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫২ জন কৃতকার্য হয়েছে ও একজন অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয়ের এবারের ফলাফলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, জিপিএ-৫ অর্জনকারী আটজন শিক্ষার্থীর সবাই বিজ্ঞান বিভাগের ছাত্রী। বিদ্যালয়ের ইতিহাসে একই বছরে আটজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন এবং তাদের সবাই বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়াকে অনন্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার ফলে এবারের ফলাফলে এই সাফল্য এসেছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ভবিষ্যতে ফলাফল আরও ভালো করতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় আরও গুরুত্ব দেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ