শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোট দিলেন সারজিস আলম, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের আলোচিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে ভোট প্রদান করেন বাবা আক্তারুজ্জামান এবং ভাই শাহাদাত হোসেন সাকিব। তারা একসঙ্গে কেন্দ্র প্রাঙ্গণে আসেন এবং কিছু সময় অবস্থান করেন।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সারজিস আলম কেন্দ্রের বাইরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। পরে তিনি কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সারজিস বলেন, উৎসবমুখর পরিবেশে আমি আমার ভোট শাপলা কলি প্রতীকে দিয়েছি এবং গণভোটে আমি ’হ্যাঁ’ ভোট দিয়েছি। আমরা নতুন গণতন্ত্রের আশায় আজকে যে ভোট দিলাম- আশাকরি শেষ পর্যন্ত একটি সুষ্ঠ নির্বাচন আমরা পাবো। জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকুন রাখি। প্রত্যেকটা ভোট সেন্টারে যেন সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে এবং এখানে ভোট গ্রহণের সঙ্গে যারা সম্পৃক্ত- প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা, আমরা সবার কাছে তাদের সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি।

তিনি বলেন, আমরা সব রাজনৈতিক দল এই জায়গায় যদি আমাদের ওইটুকু ন্যূনতম উদার মানসিকতা দেখাতে পারি তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে- রাজনৈতিক দল যারা আছে, তাদের নেতাকর্মীরা যারা আছে, তাদের সহনশীল আচরণ।

সারজিস অভিযোগ করে বলেন, আমরা বিগত কয়েকদিন ধরে এই পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি, ভয়ভীতির পরিবেশ তৈরি করতে দেখেছি। আমরা প্রত্যাশা করবো যে অন্তত আজকে নির্বাচনের দিনে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না।

পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ৬ জন। এর মধ্যে তার লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে। নওশাদ জমির বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে।

 ভোরের আকাশ/আ.র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: