শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নওগাঁয় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নওগাঁ জেলা শাখা যৌথভাবে এই সভার আয়োজন করে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন ক্যাবের জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

সভায় বক্তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া সামনে আমের মৌসুম আসায় বাজারে রাসায়নিকযুক্ত আম রোধে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান উপস্থিত প্রতিনিধিরা।

আরও পড়ুন

ক্যাম্পে গোলাগুলি, রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নারী নেত্রী নাইস পারভীন, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম ও নারী উদ্যোক্তা নাসিবা নাইস সভায় নিজেদের মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “খাদ্যে ভেজাল ও বাজার অস্থিতিশীল করার চেষ্টাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।”

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষার্থী, এনজিও কর্মী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ

শেয়ার করুন: