শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন আইনজীবীদের মতবিনিময় সভা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

সোমবার বিকেলে বার কাউন্সিলর অ্যাসোসিয়েশন ভবনে আইনজীবীদের বিভিন্ন সমস্যার বিষয় শোনেন এবং পরামর্শমূলক বক্তব্যে দেন তিনি।

তিনি বলেন, সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের ট্রেনিং এর ব্যবস্থা এবং সকল সুযোগ সুবিধার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, দেয়া হবে কঠোর শাস্তি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে। যেখানেই থাকবে ন্যায়বিচার, ভোটাধিকার। দীর্ঘ এক বছরে কোন গুম খুনের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই ২৪ সংঘর্ষিক নয়। ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। খুন-গুমের সাথে জড়িত ব্যক্তির পাশাপাশি অপরাধেরও বিচার হবে।

অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন মো. জমসেদ আলী।

বিশেষ অতিথি মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. শফিকুল হক মিলন, মো. মাইনুল আহসান পান্না সদস্য বাংলাদেশ বার কাউন্সিল ও বিজ্ঞ জিপি জেলা জজ আদালত, রাজশাহী, মো: রইসুল ইসলাম, বিজ্ঞ পিপি জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহী, মো. আলী আশরাফ মাসুম বিজ্ঞ পিপি মহানগর দায়রা জজ আদালত, রাজশাহী।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. এরশাদ আলী ঈশা, সাবেক আহবায়ক, রাজশাহী মহানগর বিএনপি ও চেয়ারম্যান কল্যাণ তহবিল কমিটি, রাজশাহী বার এসোসিয়েশন। পারভেজ তৌফিক জাহেদী সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন ও সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি।

ব্যরিস্টার মো. মাহফুজুর রহমান মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, আবু মোহাম্মদ সেলিম সাবেক সিনিয়র সহ সভাপতি, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন ও নায়েবে আমীর বাংলাদেশ জামায়েত ইসলাম রাজশাহী মহানগর প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনআইনজীবী

শেয়ার করুন: