জামালপুরের নরুন্দিতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

জামালপুর সদর উপজেলার নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজ ও নরুন্দি সৈয়দা নাজিবা আখতার উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত দুটি একাডেমিক ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
ভবন উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মো. আহসানুজ্জামান রুমেল।
নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শিক্ষা প্রকৌশলী (প্রধান নির্বাহী প্রকৌশলী) জয়িতা অধিকারী, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান শফি, সহ-সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
ভবন উদ্বোধন শেষে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কাজী মশিউর রহমান।
ভোরের আকাশ/আ.র