টাঙ্গাইলে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তায় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালতের সভা কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবস টি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্ত ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনী সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আবদুল মজিদ, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা সিভিল সার্জন এফএম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা লিগাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, আদালতের সরকারি কৌশুলী শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনউব