শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিলিতে হাঁস পালন করে স্বাবলম্বী মাহফুজার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুরের হিলির রিকাবি চকচকা গ্রামের যুবক মাহফুজার রহমান হাঁস পালন করে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছেন। 

২০২২ সালে ইউটিউব দেখে মাত্র ১০০টি দেশি হাঁস নিয়ে যাত্রা শুরু করলেও, চার বছরের ব্যবধানে বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারে। প্রাকৃতিক উপায়ে লালনপালন করা এই খামার থেকে সব খরচ বাদ দিয়ে বছরে তার আয় হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা।

​মাহফুজার জানান, বাজারে ডিম ও মাংসের ভালো চাহিদা থাকায় ধাপে ধাপে তিনি খামারের পরিধি বাড়িয়েছেন। প্রতি পিস হাঁস ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। তার এই উদ্যোগে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার আরও ৫ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খামারের শ্রমিক আব্দুর রহিম জানান, এখানে কাজ করে এখন তার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ ভালোভাবে চলছে।

​বাজারে গরুর মাংস ও মুরগির দাম বেশি থাকায় ক্রেতাদের কাছে এই দেশি হাঁসের বেশ চাহিদা রয়েছে। মাহফুজারের এই সাফল্য দেখে আশেপাশের অনেক বেকার যুবকও এখন অল্প পুঁজিতে হাঁসের খামার করতে উদ্বুদ্ধ হচ্ছেন।

আরও পড়ুন

নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

​হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন জানান, অঞ্চলে হাঁস পালনের আগ্রহ দিন দিন বাড়ছে। নতুন খামারিদের প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ, খাদ্য সহায়তার তথ্য ও সুলভ মূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই


 

হাঁসের খামারডা. মোনতাসির মামুন

শেয়ার করুন: