শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বশত ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের পরবেশ আলীর ছেলে মো. লাল চাঁন মিয়ার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিবেশী মৃত ছমু সেকের ছেলে মো. আবুল হোসেন (৫৫), মো. জামাল মিয়া (৪৫) মো. মনর আলী (৩৮) ও জালাল উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন (৩২) মনর আলীর ছেলে মো. সম্পদ আলী (২৫) সহ একই গোষ্ঠীর ১৫/২১ জন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ২২ জুন সোমবার রাত ১১ টার দিকে মো. লাল চাঁন মিয়ার বশতঘরে সন্ত্রাসী হামলা চালায়। 

এসময় ওই সন্ত্রাসীরা বশতঘরের সম্পূর্ণ মালামাল লুট পাট করে নিয়ে যায়। লুটপাট শেষে তারা বশতঘরে অগ্নিসংযোগ করলে বশত ঘরটি সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত এবং ছাই হয়ে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্থ মোঃ লাল চাঁন মিয়া পরদিন ২৩ জুন মঙ্গলবার চিহ্নিত ওই সন্ত্রাসীদের আসামী করে বিজ্ঞ সি আর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে মামলার বাদী মো. লাল চাঁন মিয়ার পরিবারের সাথে একই গ্রামের ওই চিহ্নিত সন্ত্রাসীদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। 

এঘটনায় গ্রামে কয়েকদফা সামাজিক সালিশ বৈঠক হয় এবং পরবর্তীতে ২৫জুন বৃহস্পতিবার পূনরায় সালিশ বৈঠকের দিন থাকলেও ওই সন্ত্রাসীরা ২২জুন সোমবার লালচাঁন মিয়ার বশত ঘরে অগ্নি সংযোগ করেছে। 

এদিকে বৃহস্পতিবার দুপুরে একদল গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে ক্ষতিগ্রস্থ পরিবারসহ এলাকাবাসী ওই সন্ত্রাসীদের তান্ডবের বর্ণনা দেন। 

আরও পড়ুন

শ্রীপুরে শ্রমিকের মৃত্যুর জেরে কারখানায় ভাংচুর ও মহাসড়ক অবরোধ

এছাড়াও তারা বলেন সন্ত্রাসীরা বশতঘরে অগ্নিসংযোগ করেও ক্ষান্ত থাকেনি তারা বাদীর মা শাহেদা বেগম, তার ছেলে লাল চাঁন মিয়া ও কালা চাঁন মিয়া সহ অপরাপরদের শারিরীক নির্যাতন এবং মারধর করেছে। 

এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে বাদীসহ তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। অপরদিকে মামলার বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীদের হুমকিতে ভীত সন্ত্রস্থ হয়ে পুলিশ সুপারসহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

ভোরের আকাশ/ র.ই

হামলা- ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগমো. লাল চাঁন

শেয়ার করুন: