লক্ষ্মীপুর ১: বিভিন্ন রাজনৈতিক দলের ৩৪৮ জন জামায়াতে যোগদান

রামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন তারা।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাছমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাহবুব আলম মাহির।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেন, ওয়ার্কিং কমিটির সদস্য দেওয়ান মোঃ ইউসুফ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ, রামগঞ্জ পৌর আহবায়ক মামুন, পৌর সম্পাদক জহিরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আরমান হোসেন, জামায়াত নেতা আমিনুল ইসলাম মুকুল, আমার বাংলাদেশ পার্টির নেতা কেফায়েত উল্যাহ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে। ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকাকে আরও জোরদার করতে নবনির্বাচিত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে ৩৪৮ জন নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করা হয়।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতারা হলেন- নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ব্যাংকার মুনসুর আহমেদ, বিএনপির সাবেক সংসদ সদস্য নাঈম উদ্দিনের ছোট ভাই রিয়া উদ্দিন আহমেদ, লামচর ইউনিয়নের বিএনপির নুরুল হুদা, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মেম্বার, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, মোস্তফা, চরমোনাই ইউনিয়নের নেতাকর্মীরা, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. জামায়াতে যোগ দিয়েছেন।
ভোরের আকাশ/আ.র