শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

‎​লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎লালমনিরহাট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। ‎

রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। ​

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর গিয়ে শুয়ে পড়েন। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ​

কালীগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/ র.ই

‎

‎

বৃদ্ধের মরদেহপ্রদীপ কুমার সরকার

শেয়ার করুন: