শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশার পক্ষ থেকে ফরিদপুর জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুরে প্রতি বছরের ন্যায় অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল হস্তান্তর করেছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী বেসরকারি সংস্থা আশা।

সংস্থাটির পক্ষ থেকে রোববার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের হাতে অসহায় শীতার্ত মানুষের জন্য ৫০০টি কম্বল তুলে দেন আশা’র কর্মকর্তারা।

এ-সময় আশা’র ডিভিশনাল ম্যানেজার মো. জসীম উদ্দিন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফজলুল হক, সিনিয়র আর.এম মো. তাজুল ইসলাম মিয়া, সিনিয়র আর.এম সুদীপ্ত সাহা, ফরিদপুর সদর-১ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. হাবিবুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার শিলা দত্ত, শিখা বণিক, মো. কাওছার আলী, বাবলু মিয়া, সাপোর্ট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল ফারুক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশা’র ডিভিশনাল ম্যানেজার মো. জসীম উদ্দিন জানান, আশা আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী বেসরকারি প্রতিষ্ঠান। আশা'র সামাজিক কর্মসূচি হিসেবে শিক্ষা-স্বাস্থ্য সহ অন্যান্য কর্মসূচি করে থাকে। আশা সংস্থাটি প্রতিবছরের মতো আশা এবছরও আশা সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের জন্য জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। আশা করি শীতার্তদের কিছুটা হলেও শীতের কষ্ট লাঘব হবে।

ভোরের আকাশ/মো.আ.

কম্বল হস্তান্তরজেলা প্রশাসনফরিদপুর

শেয়ার করুন: