শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় পৌঁছলে একটি কোচের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচের দুই পাশের ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন যাত্রীকে বিকল্প বাহনে পাঠানো হয়।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলমান আছে। কোচটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/তা.কা


 

ট্রেন চলাচল বন্ধকুমিল্লানাঙ্গলকোট রেলস্টেশন

শেয়ার করুন: