শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গ্রেফতার শিক্ষক আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (৩১ আগস্ট) দক্ষিণ রামখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী প্রকৃতির ডাকে বাথরুমে যায়। এসময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিাকে জানায়।

পরে এ বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর‌্যন্ত দেনদরবার করেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা।

আরও পড়ুন

সাতক্ষীরায় পানিতে ভাসমান নারীর মরদেহ উদ্ধার

পরে পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান জানান, গ্রেফতার শিক্ষক মোতালেবকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। আর ভিকটিম থানা হেফাজতে আছে।

ভোরের আকাশ/সু.পা

 

শেয়ার করুন: