চিতলমারীতে নবাগত ইউএনও’র সাথে স্কাউট প্রতিনিধির সাক্ষাৎ

বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউট চিতলমারী উপজেলার শাখা নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১টায় ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন এর নিজস্ব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার স্কাউটের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহসভাপতি অচ্যুতানন্দ দাস, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহসভাপতি জি এম আব্দুস ছালাম, বাহির দশমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহসভাপতি সুনয়না রায়, দক্ষিণ শিবপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহসভাপতি মোঃ ইব্রাহিম ফকির, পুরাতন কালশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিশনার কাজী কামরুল ইসলাম, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও সম্পাদক মোঃ গোলাম ফারুক।
আরো উপস্থিত ছিলেন জোনাব আলী ফকির মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সহকারী কমিশনার গোলাম মোস্তফা খান, ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সহকারী কমিশনার মোঃ জিন্নাত আলী মীর, খাগড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জিন্দার আলী, এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মহিতুল ইসলাম, শান্তিখালী সবুজ সংঘ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ও কোষাধক্ষ্য মোঃ লিঠু শেখ, খড়িয়া আরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অডিটর মুকুল কিশোর মজুমদার, শান্তিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অডিটর মোঃ মোজাহিদুর রহমান শেখ প্রমুখ।
ভোরের আকাশ/জাআ