শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের, শায়েখ চরমোনাই

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

 বরিশাল গ্র্যান্ড পার্ক হোটেল মিলনায়তনে রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ ও৬ আসনের এমপি প্রার্থী মুফতী ফয়জুল করীম,শায়খে চরমোনাই।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।

মুফতী ফয়জুল করীম বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আজকের সভায় এসেছেন, তারা মূলত একতরফা আলোচনা করেছেন। দুঃখজনক হলেও সত্য—প্রার্থীদের কাছ থেকে সরাসরি কোনো কথা শোনা হয়নি, তাদের উদ্বেগ বা মতামত নেয়ার আন্তরিক চেষ্টা দেখা যায়নি।”

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চায়, তাহলে সব প্রার্থীর বক্তব্য শোনা এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নেয়া অত্যন্ত জরুরি। তা না হলে নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট আরও গভীর হবে।দিন দিন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।এসব বিষয় তাদের অবস্থান শক্তিশালী করতে হবে।

মুফতী ফয়জুল করীম আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে সমান আচরণ করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

সাংবাদিকদের সাথে  আলাপ শেষ করে তিনি হোটেল গ্রান্ডপার্ক এর সম্মুখ এলাকার কিছু অংশে গনসংযোগ করে।

ভোরের আকাশ/আ.র

নির্বাচনি প্রচারণা

শেয়ার করুন: