শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আত্রাইয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুইজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার আত্রাই উপজেলার মুন্নি সূতাঘর ও সুমনা সূতাঘর এর মুক্তিযোদ্ধা বাজারের গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

এ সময় মুন্নি সূতাঘরের স্বত্বাধিকারী মো.আব্দুল হামিদ ও সুমনা সূতাঘরের স্বত্বাধিকারী সেন্টু মোল্লা নামের দুইজনকে আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং আত্রাই থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে সূত্র জানায়।

এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/জাআ

আত্রাইজব্দনিষিদ্ধ কারেন্ট

শেয়ার করুন: