শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা-উপজেলা বিএনপির নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, সাপ্তাহিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ, রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান পারভেজ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতা সাংবাদিক মীর মাসুদ করিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ আলী হোসেন ও প্রিয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, অ্যাডভোকেট, ব্যবসায়ী, ডাক্তার, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম মাষ্টার।

আলোচনা শেষে ইফতার পূর্ব বিশেষ দোয়া পরিচালনা করেন কাপাসিয়া মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ।

ভোরের আকাশ/এসএইচ

কাপাসিয়া প্রেসক্লাব

শেয়ার করুন: