শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এ বিজয় এলাকার প্রতিটি মানুষকে উৎসর্গ করছি: রফিকুল ইসলাম জামাল

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝালকাঠি-১ আসন থেকে বিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ২৩৭টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।

জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম জামাল পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। জামাল ৬ হাজার ৮৯০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬টি এবং ‘না’ ভোট ২৯ হাজার ৫৯১টি।

ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচিত এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, এই বিজয় ঝালকাঠি-১ আসনের প্রতিটি মানুষের। যাদের ভোটে নির্বাচিত হয়েছি আমি তাদের প্রতি কৃতজ্ঞ। উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছেন ঝালকাঠি-১ আসনের প্রিয় জনতা।

বিএনপির এই নেতা বলেন, আমি এই বিজয় এলাকার প্রতিটি মানুষের প্রতি উৎসর্গ করছি। সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্য দূর করে একটি উন্নত ও নিরাপদ এলাকা গড়তে কাজ করবো।

বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বলেন, আমি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হয়ে কাজ করবো। উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

ভোরের আকাশ/এসএইচ

 

 

ঝালকাঠিফিকুল ইসলাম জামাল

শেয়ার করুন: