শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

প্রতিনিধি মেহেরপুর

প্রকাশ : ১৬ মে ২০২৫, ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রব্বানী (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবনগর-গোপালনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী যশোর সদর উপজেলার নরসিংহকাটি গ্রামের আবু বক্কর সরদারের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রব্বানী মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: