শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৬

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৬
চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যৃ হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। মোট আক্রান্ত হয়েছে ৬২ জন।

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার ফজিলাতুন্নেছা (৭১) নামে এক নারীর মারা গেছেন। তিনি নগরের বাকলিয়ার বাসিন্দা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কোভিড আক্রান্ত হয়ে তিনদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি।

এর আগে গত ১৬ জুন করোনায় শফিউল ইসলাম (৭৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং একাধিকবার ডায়ালাইসিস নিয়েছিলেন। করোনা শনাক্ত হওয়ার পরও তিনি স্বেচ্ছায় বাড়ি চলে গিয়েছিলেন। বাড়ি যাওয়ার পর তিনি মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রতিবেদনের তথ্যে জানা যায়, চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১২ নমুনা পরীক্ষায় ১ জন, শেভরনে ১৬ নমুনা পরীক্ষায় ৩ জন, এপিক হেলথ কেয়ারে ২৫ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। তবে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৮ নমুনা পরীক্ষা, ন্যাশনাল হাসপাতালে ৬ নমুনা পরীক্ষা এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৪ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

এদিকে মোট আক্রান্ত ৬২ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২৬ ও শিশু ১ জন। এর মধ্যে নগরের ৫৫ জন এবং উপজেলার ৭ জন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: