গফরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে হাজারো জনগণ নিয়ে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল তিনটায় গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌরশহরের জামতলা মোড়ে এ জনসমাবেশ আয়োজন করে।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ -১০ (গফরগাঁও -পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমানে সদস্য ও কারানির্যাতিত নেতা এ্যাড. আল ফাতাহ খান।
তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে মানবতাবিরোধী অপরাধে বিচারের ক্ষেত্রে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এ রায়ে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ মৃত্যুদন্ড নিশ্চিত হয়েছে। দ্রুত মৃত্যুদন্ড কার্যকরের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের বিকল্প নেই।
তিনি বলেন, বিগত সময়ে দলের দুর্দিনে আমি নির্যাতিত নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেব। আমি এমপি নয়, আপনাদের ভাই ও সেবক হিসেবে কাজ করতে চাই।
এর আগে দুপুর একটার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে জনসমাবেশস্থল রুপ নেয় জনসমুদ্রের।
এসময় এ্যাড. আল ফাতাহ খান স্থানীয় জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট তুলে দেন।
জনসমাবেশের আরও বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, যুগ্ম আহবায়ক ইবনে আজহার মাহমুদ, পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহবায়ক মোঃ সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, জেলা দক্ষিণ যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সজিব, জেলা দক্ষিণ যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সজিব, যুবদলের সদস্য উজ্জ্বল আহমেদ, মাসুদ রানা, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, টাংগাব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ প্রমুখ।
ভোরের আকাশ/জাআ