শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে বজ্রপাতের শব্দে হৃদরোগে চা শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি,মৌলভীবাজার

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শ্রীমঙ্গলে বজ্রপাতের শব্দে হৃদরোগে চা শ্রমিকের মৃত্যু
শ্রীমঙ্গলে বজ্রপাতের শব্দে হৃদরোগে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে চিনু তাঁতী (৩৫) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চিনু তাঁতী ওই এলাকার যজো তাঁতীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে চিনু তাঁতী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ আকাশে মেঘ করে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের শব্দ হয়। বজ্রপাতের তীব্র শব্দে মাটিতে লুটিয়ে পড়েন চিনু তাঁতী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমরাইল ছড়া চা বাগানের স্বাস্থ্যসেবা কেন্দ্রে এবং পরে কালিঘাট চা বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বিকাশ দত্ত বলেন, "বজ্রপাতের কোনো আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বজ্রপাতের ভয়ংকর শব্দে আতঙ্কিত হয়ে তার হৃদরোগে মৃত্যু হয়েছে।"

কালিঘাট চা বাগান হাসপাতাল সূত্র জানায়, "চিনু তাঁতীর শরীরে বজ্রপাতের কোনো বাহ্যিক ক্ষত ছিল না। সম্ভবত আতঙ্ক থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।"

নিহতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, ঝড়-বজ্রপাতের সময় বাগানকর্মীদের নিরাপত্তায় আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: