শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিল ছাত্রদল
ভোলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিল ছাত্রদল

জুলাই–আগস্ট আন্দোলনে ভোলা জেলার বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার শহীদদের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন ভোলা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৯ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা শহীদদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, এস. এম. হাসান মাহমুদ রিপন ও হায়াত মাহমুদ জুয়েল।

এ সময় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক আসিফ আফসান, ভোলা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত শাকিলসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, জুলাই–আগস্ট আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় থাকবে এবং শহীদদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সংগঠন কাজ করে যাবে।

ভোরের আকাশ/এনএ

 

ভোলায়জুলাই সনদ বাস্তবায়ন

শেয়ার করুন: