শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় ৮ লাখ টাকায় ‘খটক’ মাছ বিক্রি, পরে পুলিশের অভিযানে মাটিচাপা

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশাল আকৃতির একটি ‘খটক’ মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত) নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রায় ২০ মণ ওজনের এই মাছটি প্রথমে কেজি প্রতি ২ হাজার টাকা দরে বিক্রি হলেও পরে এটি খাবার অনুপযোগী ঘোষণার পর পুলিশের অভিযানে মাটিচাপা দেওয়া হয়েছে।
‎
‎জানা যায়, মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই মাছটি। পরে নিলামের মাধ্যমে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের আড়তের ইজারাদার মো. মোস্তফা কামাল ও মো. হোসেন শরীফ যৌথভাবে প্রায় ৫ লাখ টাকায় মাছটি ক্রয় করেন।
‎
‎বুধবার সকাল ১০টার দিকে মঠবাড়িয়া মাছ বাজারে মাছটি খণ্ড খণ্ড করে কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি শুরু করা হয়। বিরল ও বিশাল আকৃতির মাছটি দেখতে বাজারে ভিড় করেন শত শত মানুষ।
‎
‎তবে পরে মাছটি মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও খাবার অনুপযোগী বলে জানা গেলে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীরা মাছ ফেলে পালিয়ে যান বলে জানা গেছে।

পরবর্তীতে জনস্বাস্থ্যে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের তত্ত্বাবধানে মাছটির অবশিষ্ট অংশে জীবাণুনাশক (হারপিক) প্রয়োগ করে মাটিচাপা দেওয়া হয়।

‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দেয়।

ভোরের আকাশ/এসএইচ
 

মঠবাড়িয়া

শেয়ার করুন: