কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বিএনপির সাবেক প্রয়াত চেয়ারপার্সন ও তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র মিলাদ ও দোয়া অনুষ্ঠান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ আছর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড (রাওনাট, মেরুন টেক, ডুয়াইপাখরী, চাটারবাগ, বড় চালা, নাজাই, রানীগঞ্জ) বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া প্রার্থনা করেন গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
রানীগঞ্জ নীলকুঠি মাঠে আয়োজিত দোয়া মাহফিলে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
কুয়েত শাখা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিশেষ দোয়া পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহীদুল্লাহ মোল্লা, মাসুদ মোল্লা, কবির আহমেদ সরকার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল আমিন মোল্লা, বিএনপি নেতা সাহাদাতুজ্জামান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পালোয়ান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শেখ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালেদ হোসেন খান, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সোহেল, বিএনপি নেতা করিম বেপারী, কামাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিবুল আলম শাহজাদা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, কৃষকদল নেতা আওলাদ হোসেন, যুবদল নেতা গোলাম মাহমুদ মোস্তফা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আলম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা হারুন অর রশিদ, যুবদল নেতা ইব্রাহিম মোল্লা,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হক মোড়ল প্রমুখ।
এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ ও সহধর্মিণী নাহিদ হান্নান, স্থানীয় প্রয়াত দলীয় নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা হারুন অর রশিদ। শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
শাহ রিয়াজুল হান্নান সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন। সবাইকে দলমতের উর্ধ্বে উঠে কাপাসিয়ার সার্বিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।
ভোরের আকাশ/নি. ব