সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি আবুল কালাম বাবলা

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা। সংগঠনের সাবেক সভাপতি জিএম নুর ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হলে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরার লেকভিউয়ের যমুনা হলে সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ ডা. আবুল কালাম বাবলা। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।
সভায় সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সহসভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ফারহা দীবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও মোহাম্মদ আলী সুজন এবং অর্থ সম্পাদক মো. আমিনুল হক।
এ ছাড়া বক্তব্য দেন শরিফুজ্জামান বিপুল, আশরাফুল করিম ধনী, অধ্যক্ষ রেজাউল করিম, মীর তাজুল ইসলাম রিপন, রেবেকা সুলতানা, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, শেখ শফিক উদ-দ্দৌলা সাগর, ডা. মহিদার রহমান, মো. নুরুল হক, সিএম নাজমুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল গফফার, জিএম সালাউদ্দিন, শেখ সোহরাব হোসেন বাবু ও শামসুজ্জোহা বাবলুসহ সংগঠনের অন্য নেতারা।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, গঠনতন্ত্র সংশোধন, স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম এবং নির্বাহী কমিটির সদস্য সংযোজন ও বিয়োজন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে জয়লাভ করায় সংগঠনের দুই সদস্যকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সভাপতি ও সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।
এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা