শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় জামায়াতের বিজয় র‌্যালী, দুর্নীতিমুক্ত সমাজগড়ার অঙ্গীকার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে র‌্যালীটি শুরু হয়।র‌্যালীটি প্রসাদপুর বাজার প্রদক্ষিণ করে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে মান্দা ফেরিঘাটে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ (মান্দা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

এছাড়াও মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এবং নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময়েও বিজয়ের চেতনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। তারা মান্দাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভোরের আকাশ/মো.আ.

মহান বিজয় দিবসনওগাঁ

শেয়ার করুন: