শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নজরুল বর্ষ উপলক্ষে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা’র অংশ হিসেবে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি, বিএনপি নেতা আবু রায়হান রূপন ও জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও আবৃত্তি শিল্পী শ্যামলী মালাকার।

আরও পড়ুন

জামালপুরে গণধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যুদণ্ড

উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার লক্ষ্যেই এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: