শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে চোর চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ মোটরসাইকেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবগঞ্জে চোর চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ মোটরসাইকেল
শিবগঞ্জে চোর চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ মোটরসাইকেল

চাঁপাইনবাবগঞ্জে সক্রিয় একটি চোরাই মোটরসাইকেল চক্রের সন্ধান পেয়ে  চক্রটির সক্রিয় সদস্য বারিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার হয়েছে আরও নয়টি চোরাই মোটরসাইকেল। 

শনিবার (২৮ জুন) ভোরে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বারিকুল শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। 

সদর মডেল থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে বেচাকেনার সময় চোরাই মোটরসাইকেলসহ বারিকুলকে আটক করা হয়।  তার কাছ থেকে জব্দ করা হয় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল।  বারিকুলের স্বীকারোক্তি অনুযায়ী শিবগঞ্জ উপজেলার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।  

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেপ্তারকৃত বারিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা বাইক এনে স্থানীয়ভাবে বিক্রি করত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা (নং-৪৯, তারিখ: ২৮/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দন্ডবিধির ৩৭৯ ও ৪১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

পুলিশ আরও জানায়, বারিকুলের চক্রে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের শনাক্তে অভিযান অব্যাাহত রয়েছে। চোরাই যানবাহন কেনাবেচায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহভাজন মোটরসাইকেল কেনার সময় অবশ্যই যাচাই করে নিতে আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভোরের আকাশ/আজাসা

চাঁপাইনবাবগঞ্জমোটরসাইকেল চুরি

শেয়ার করুন: