শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২
পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২

পদ্মা সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যাত্রীবাহী বাসের চালকসহ দুজন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে।

নিহতদের একজন খুলনা সদর উপজেলার বাসিন্দা রকিব সমাদ্দার। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন:গোপালগঞ্জের কাশিয়ানির মিল্টন (২৫), নিহত রকিব সমাদ্দারের মেয়ে আয়শা সিদ্দিক (১০),  খুলনা সদরের শেখ খালিদুর জামান, ফুলতলার মো. মামুন, আজাদ গাজী, মো. হাবিব শেখ, আরিফুল শেখ,  হাবিব মৃধা, কামরুন্নাহার,  ফরিয়াদ ইসলাম ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে চালকের কেবিনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক এবং এক যাত্রীর মৃত্যু হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 


ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: